তিন বাহিনীপ্রধানের সঙ্গে বৈঠক করলেন সিইসি

Date:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন।

আজ দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। তবে বৈঠকের সিদ্ধান্ত বা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বসবেন সিইসি।

বিকেলের বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপির মহাপরিচালকরা উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া ডিজিএফআই, এনএসআই ও এনটিএমসির মহাপরিচালক এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডি ও কারা মহাপরিদর্শককেও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Popular

More like this
Related

গণভোট আয়োজনের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই: ইসিকে জাসদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের যে উদ্যোগ...

ময়মনসিংহে দিপু দাস হত্যা: গ্রেপ্তার আরও ৬

ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহে...

ঢাকা–১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে...

‘প্রিয় বাংলাদেশ’ বলে বক্তব্য শুরু করলেন তারেক রহমান

রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত জনসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য...