বাছাইপর্বে সাফল্যের প্রতিফলন, র‍্যাঙ্কিংয়ে জ্যোতিদের বড় লাফ

Date:

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার পেল বাংলাদেশ। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির সর্বশেষ প্রকাশিত নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত বাছাইপর্বে সাত ম্যাচের সবকটিতেই দাপটের সঙ্গে জিতেছে বাংলাদেশের মেয়েরা। এই সাফল্যের ওপর ভর করেই এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে এশিয়ান দলটি।

ব্যাটারদের মধ্যে বড় উন্নতি হয়েছে অধিনায়ক জ্যোতির। টুর্নামেন্টে ১৫৪ রান করে তিনি তিন ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছেন। হার্ডহিটার ব্যাটার সোবহানা মোস্তারি ১৬ ধাপ এগিয়ে বর্তমানে ৩৬তম অবস্থানে রয়েছেন। এ ছাড়া ওপেনার দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৫ নম্বরে।

বোলারদের র‍্যাঙ্কিংয়েও বইছে সুবাতাস। বাছাইপর্বে ৮ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৮ ধাপ এগিয়ে এখন তালিকার ২৮ নম্বরে।

বাংলাদেশি তারকাদের পাশাপাশি আয়ারল্যান্ডের আর্লেন কেলি (৩৬তম) ও ওরলা প্রেন্ডারগাস্টও (৪৫তম) র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন। তবে নজর কেড়েছেন স্কটল্যান্ডের ২০ বছর বয়সী অলরাউন্ডার ক্যাথরিন ফ্রেজার। বাছাইপর্বে ১৮৪ রান ও ৮ উইকেট নিয়ে তিনি বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৩৭তম এবং অলরাউন্ডারদের তালিকায় যৌথভাবে ২২তম স্থানে উঠে এসেছেন।

Popular

More like this
Related

গণভোট আয়োজনের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই: ইসিকে জাসদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের যে উদ্যোগ...

ময়মনসিংহে দিপু দাস হত্যা: গ্রেপ্তার আরও ৬

ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহে...

ঢাকা–১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে...

‘প্রিয় বাংলাদেশ’ বলে বক্তব্য শুরু করলেন তারেক রহমান

রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত জনসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য...