বিশ্বকাপের সময় বিসিবির আয়োজনে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’

Date:

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল খেলতে যাচ্ছে না। এই ফাঁকা সময়টিতে একটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা আগেই জানিয়ে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিকভাবে সেই ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ চালুর ঘোষণা দিয়েছে তারা।

শনিবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেখানে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ চালুর ঘোষণা দিচ্ছে। দেশের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টটি একটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট ক্রিকেটীয় লড়াইয়ের প্রতিশ্রুতি দিচ্ছে।’

তিন দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে প্রতিটি ম্যাচের দিন বিকাল ৪টা থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ব্যাট-বলের লড়াই।

‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’-এ প্রাইজমানি ও ফি মিলিয়ে মোট বাজেট ধরা হয়েছে ২ কোটি ৫০ টাকা। খেলায় নতুন মাত্রা যোগ করতে থাকবে ‘ইমপ্যাক্ট খেলোয়াড়’-এর নিয়ম।

অংশগ্রহণকারী তিনটি দলের স্কোয়াড এখনও চূড়ান্ত হয়নি। তবে অধিনায়কদের নাম ঘোষণা করেছে বিসিবি। ধূমকেতু একাদশকে নেতৃত্ব দেবেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। দুর্বার একাদশের দলনেতার ভূমিকায় থাকবেন নাজমুল হোসেন শান্ত। আর আকবর আলীকে দেখা যাবে দুরন্ত একাদশের নেতৃত্বে।

Popular

More like this
Related

গোপালগঞ্জে মনোনয়ন নিতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করতে...

শ্রীলঙ্কার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে অস্ট্রেলিয়া দলে স্মিথ

আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে স্টিভ স্মিথকে অন্তর্ভুক্ত করা হয়েছে...

গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার প্রতিবাদে শিল্পী সমাজ

সম্প্রতি দেশের দুই শীর্ষ গণমাধ্যম দ্য ডেইলি স্টার ও...

আফগানিস্তানের আশা বাঁচিয়ে রাখলেন ওমরজাই, সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

নিউজিল্যান্ডের কাছে হারের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাবল সুপার...