জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

Date:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

আজ বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।  

প্রেস উইং জানায়, কিছুক্ষণের মধ‍্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি নিউজ একযোগে ভাষণটি সম্প্রচার করবে।

সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়ার তথ্য জানানো হয়।

গতকাল রাতে প্রেস উইং জানায়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন।

Popular

More like this
Related

খুলনায় এনসিপি নেতাকে গুলি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক...

বিশ্বকাপে বিধ্বস্ত হয়েই চলেছে ওমান

প্রতিপক্ষ যে-ই হোক, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের পরিণতি একটাই—বিধ্বস্ত...

হাদি হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করার দাবি ইনকিলাব মঞ্চের

শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে অবিলম্বে দ্রুত...

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে বৃষ্টির শঙ্কা

খেলার বাইরের ইস্যুতে অনিশ্চতায় ছিলো টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের আলোচিত...