বাংলাদেশের খেলোয়াড়দের জন্য খারাপ লাগছে স্কটল্যান্ডের

Date:

বাছাইপর্ব পেরুতে না পারা স্কটল্যান্ডের সামনে মার্চের আগে কোন খেলা ছিলো না। বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়া আচমকা টি-টোয়েন্টি বিশ্বকাপের দুয়ার খুলে দিয়েছে তাদের। এভাবে বিশ্বকাপ খেলতে না চায়নি তারা, তবে সুযোগ পেয়ে যাওয়া কাজে লাগাতেও মরিয়া তারা। যাদের জায়গায় বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড সেই বাংলাদেশের খেলোয়াড়দের জন্য সহানুভূতি জানিয়েছে দলটি।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াতে তৈরি হয় ইস্যু। সেটা গিয়ে গড়ায়
ভারতে গিয়ে বিশ্বকাপ বর্জনে। আইসিসির সঙ্গে অনড় অবস্থানে আলোচনা চালিয়ে ফল পায়নি বিসিবি। বাংলাদেশ রাজী না হওয়ায় স্কটল্যান্ডকে সুযোগ দেয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে আসা স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড এক প্রতিক্রিয়ায় বলেন, ‘সত্যি বলতে, আমরা এভাবে কোনো বিশ্বকাপে অংশ নিতে চাইনি। বিশ্বকাপের একটি নির্দিষ্ট কোয়ালিফিকেশন প্রক্রিয়া থাকে। আমরা যেভাবে এবার বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেয়েছি বা আমন্ত্রিত হয়েছি, সেভাবে কেউই কোয়ালিফাই করতে বা উপস্থিত হতে চায় না।’

​তিনি বাংলাদেশের খেলোয়াড়দের বেদনা অনুভব করার কথা জানান, ‘আমরা স্বীকার করি যে আমাদের অংশগ্রহণটি একটি বিশেষ এবং অনন্য পরিস্থিতির সৃষ্টি করেছে। বাংলাদেশের খেলোয়াড়দের জন্য আমাদের সত্যিই খারাপ লাগছে।’

Popular

More like this
Related

ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি হতে পারে ২৫ কোটি ডলার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ না হওয়া বিশ্ব...

ছায়ানটে হামলার ঘটনায় মামলা

রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট-সংস্কৃতি ভবনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের চেষ্টার...

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বৈশ্বিক ক্রিকেটে অস্থিরতা: সামনে কী?

এই দাবানল সৃষ্টিকারী স্ফুলিঙ্গের সূত্রপাত কোনো যুদ্ধ বা সীমান্ত...

‘দ্য ডেইলি স্টার-প্রথম আলোতে হামলা করেছে গণবিরোধী শক্তি, ব্যর্থ হয়েছে সরকার’

দ্য ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার ঘটনায় তীব্র...