বিশ্বের সবচেয়ে তলানির ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল!

Date:

সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে দুর্নামের শেষ নেই। প্রতি আসরেই জন্ম হয় নতুন নতুন বিতর্কের। ঘরোয়া গণ্ডি ছাড়িয়ে সেসব বিতর্কের খবর বিশ্বের নামকরা সংবাদমাধ্যমেও পৌঁছায়, যার আঁচ পাওয়া গেল ব্রিটিশ ম্যাগাজিন ‘দ্য ক্রিকেটার’ এর পর্যালোচনায়। তাদের করা র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে তলানির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হিসেবে চিহ্নিত হয়েছে বাংলাদেশের এই আসর।

‘দ্য ক্রিকেটার’ মূলত চারটি মানদণ্ডের ভিত্তিতে লিগগুলোর বিচার করেছে: বিনোদনমূল্য, ক্রিকেটের মান, স্থায়িত্ব বা গ্রহণযোগ্যতা এবং সামগ্রিক অবস্থান। দশটি লিগের মধ্যে চালানো এই পর্যালোচনায় বিপিএল তিনটি ক্যাটাগরিতেই রয়েছে দশ নম্বরে। কেবল স্থায়িত্ব বা গ্রহণযোগ্যতার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি২০ রয়েছে দশম স্থানে, যেখানে বিপিএল নবম।

সামগ্রিক বিচারে আইপিএল, বিগ ব্যাশ, এসএ টি-টোয়েন্টি, দ্য হানড্রেড তো বটেই, বিপিএলের চেয়ে এগিয়ে রয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটও। অনুমিতভাবেই বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ভারতের আইপিএল রয়েছে শীর্ষে, তারপরেই দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টির  অবস্থান। ক্রিকেটের মান এবং গ্রহণযোগ্যতার দিক থেকে আইপিএল এক নম্বরে থাকলেও বিনোদনের দিক থেকে এসএ টি-টোয়েন্টিকে প্রথমে রাখা হয়েছে।

‘দ্য ক্রিকেটার’ তাদের ব্যাখ্যায় বলেছে, আর্থিক অনিয়ম ও দুর্নীতির কারণেই কম রেটিং পেয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তাদের মতে, ‘সবচেয়ে নিচে থাকা দুটি টুর্নামেন্ট ছিল এলপিএল এবং বিপিএল, যেগুলোর সঙ্গে আর্থিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ লেগেই আছে’। ব্যাখ্যায় আরও বলা হয়, উভয় টুর্নামেন্টেই ভালো করার স্পষ্ট সম্ভাবনা রয়েছে—বিশেষ করে ১৭ কোটিরও বেশি জনসংখ্যার বাংলাদেশে—কিন্তু তারা একই ধরনের সমস্যায় ভুগছে: ফ্র্যাঞ্চাইজি মালিকানায় ঘন ঘন পরিবর্তন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব, খেলোয়াড়দের দলবদলের উচ্চ হার এবং বৈশ্বিক ক্রিকেট ক্যালেন্ডারে একটি অস্থিতিশীল সময়সূচী।’

সামগ্রিক বিচারে এলপিএল নবম স্থানে থাকলেও বিপিএল রয়েছে তালিকার একদম নিচে অর্থাৎ দশম স্থানে।

Popular

More like this
Related

ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি হতে পারে ২৫ কোটি ডলার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ না হওয়া বিশ্ব...

ছায়ানটে হামলার ঘটনায় মামলা

রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট-সংস্কৃতি ভবনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের চেষ্টার...

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বৈশ্বিক ক্রিকেটে অস্থিরতা: সামনে কী?

এই দাবানল সৃষ্টিকারী স্ফুলিঙ্গের সূত্রপাত কোনো যুদ্ধ বা সীমান্ত...

‘দ্য ডেইলি স্টার-প্রথম আলোতে হামলা করেছে গণবিরোধী শক্তি, ব্যর্থ হয়েছে সরকার’

দ্য ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার ঘটনায় তীব্র...