নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি

Date:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এতে বলা হয়েছে, রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর।

রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দাখিলের তারিখ ৫ থেকে ১১ জানুয়ারি।

আপিল নিষ্পত্তির তারিখ ১২ থেকে ১৮ জানুয়ারি।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি।

ভোটগ্রহণের তারিখ ১২ ফেব্রুয়ারি।

ইসি সচিবালয়ের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা পরিপত্রে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১১ এর দফা (১) অনুসারে, বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদ গঠন করার উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে একজন সদস্য নির্বাচনের লক্ষ্যে ভোটারদের আহ্বান জানিয়ে গতকাল জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে এই সময়সূচি ঘোষণা করেছে।

 

Popular

More like this
Related

গণচাঁদা ও নিজস্ব উদ্যোগে পুনর্নির্মাণ হবে হবে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়

গণচাঁদা ও নিজস্ব উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয় পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে...

বাছাইপর্বে সাফল্যের প্রতিফলন, র‍্যাঙ্কিংয়ে জ্যোতিদের বড় লাফ

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার...

সংবাদমাধ্যমের ওপর হামলা গণতন্ত্র ও ভবিষ্যতের জন্য হুমকি: জোনায়েদ সাকি ‍

দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলার তীব্র...

রাশিয়ার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মন্তব্যে তীব্র ক্ষোভ ইউক্রেনের

আন্তর্জাতিক ফুটবলে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ...