হেলিকপ্টারে চড়ে মাঠে এলো বিপিএলের ট্রফি

Date:

সাধারণত টুর্নামেন্ট শুরুর আগে ট্রফি উন্মোচন করা হলেও এবারের বিপিএলে দেখা গেল একেবারে ভিন্ন চিত্র। শুক্রবার আসরের শেষদিনে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্সের ফাইনাল শুরুর মাত্র সোয়া ঘণ্টা আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনে ট্রফিটি উন্মোচন করা হলো।

বিকাল সাড়ে চারটার দিকে একটি হেলিকপ্টার স্টেডিয়ামের সবুজ ঘাসে অবতরণ করে। সেখান থেকে ট্রফি হাতে নামেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের দুই গৌরবময় অধিনায়ক— ২০১৮ সালে নারী এশিয়া কাপজয়ী সালমা খাতুন ও ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী আকবর আলী। তারা লাল গালিচা দিয়ে হেঁটে ট্রফিটি পোডিয়ামে নিয়ে আসেন।

পোডিয়ামে ট্রফিটি লাল পর্দায় ঢাকা ছিল। ফাইনালের দুই প্রতিপক্ষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (চট্টগ্রাম) ও শেখ মেহেদী হাসান (রাজশাহী) একত্রে পর্দা সরিয়ে নতুন এই স্থায়ী ট্রফিটি দর্শকদের সামনে উন্মোচন করেন। তারপর মাঠ জুড়ে রঙিন ধোঁয়া ও কনফেত্তি ওড়ানো হয়।

নতুন নকশার ট্রফিটি গ্যালারিতে উপস্থিত দর্শকদেরও কাছ থেকে দেখার সুযোগ করে দেওয়া হয়। সেজন্য একটি বিশেষ কার্টে করে তা পুরো মাঠ প্রদক্ষিণ করানো হয়।

ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা শেষে মাঠে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পারফর্ম করেন নাট্যশিল্পী তানজিন তিশা ও সামান্থা পারভেজ।

Popular

More like this
Related

ভ্যাট রিটার্ন জমার সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল

অনলাইনে মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে...

শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে বিসিবির কড়াকড়ি

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও এর প্রাঙ্গণে...

কুষ্টিয়ায় নির্বাচন অফিসে আগুন

কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আগুন লাগার ঘটনা...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে ‘বিপাকে’ ভারত

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে...