মাদকসেবীদের জন্য আলাদা কারাগার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Date:

মাদকসেবীদের জন্য আলাদা কারাগার তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সেখানে থেকে তারা যাতে পরিবারের জন্য কিছু আয় করতে পারেন, সেই ব্যবস্থা করা হবে।

আজ বুধবার দুপুরে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদেরকে এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নরসিংদী জেলা কারাগারে পরিদর্শন করে দেখতে পেলাম অধিকাংশই মাদকসেবী আসামি। মাদকের কোনো উপকারীতা নাই। আমরা জনগণকে মাদকের বিষয়ে সতর্ক করব।’

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতা ও অবৈধ অস্ত্রের ব্যবহার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এখানকার মানুষ কিছুটা অসহিষ্ণু। বিশেষ করে রায়পুরায় মারামারি ও খুনাখুনির ঘটনা লেগেই থাকে। সন্ত্রাসীরা অবাধে অপকর্মে লিপ্ত হচ্ছে, তাদের কাছে অস্ত্রও আছে। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শিগগিরই সেখানে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে কম্বিং অপারেশন (চিরুনী অভিযান) চালানো হবে।

গত ১৯ জুলাই গণঅভ্যুত্থানের সময় নরসিংদী জেলা কারাগারে হামলা ও অস্ত্র লুটের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করা হবে। অনেকগুলো অস্ত্র কারাগার থেকে খোয়া গেছে, এটা অস্বীকার করার সুযোগ নেই।

এর আগে তিনি নরসিংদী পুলিশ লাইনে বৃক্ষরোপণ করেন। পরে তিনি পুলিশ লাইন হাসপাতাল, রেশন স্টোর, খাবার ও ব্যারাক পরিদর্শন করেন। এ সময় নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুকসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সরকার পতনের আগে ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় কারাগার থেকে ৮২৬ জন বন্দী পালিয়ে যান। এ ছাড়া ৮৫টি আগ্নেয়াস্ত্র ও ৭ হাজারের বেশি গুলি লুট করা হয়। পালিয়ে যাওয়া ১৮৪ জন আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। অন্যদিকে লুট হওয়া ২৯টি অস্ত্র ও পাঁচ হাজারের বেশি গুলি এখনো উদ্ধার করা যায়নি।

এ ছাড়া সম্প্রতি রায়পুরা উপজেলার নিলক্ষায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন গুলিবিদ্ধ হন। আশির দশক থেকে এলাকাটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ চলে আসছে।

Popular

More like this
Related

শনিবার রাষ্ট্রীয় শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের...

বিশ্বকাপ থেকে পাকিস্তানের সরে আসার সাহস নেই: রাহানে

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চলমান বিতর্ককে গুরুত্ব...

হাদি হত্যায় জড়িত সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র...

ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে নিরাপত্তা বাড়াচ্ছে শ্রীলঙ্কা

আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী ক্রিকেট দলগুলোর নিরাপত্তা জোরদার...