ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ

Date:

বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে বাংলাদেশ বিমানবাহিনী ইতালির বহুজাতিক প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে একটি পত্রে সই করেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, টাইফুন যুদ্ধবিমান কেনার এই প্রক্রিয়া বিমানবাহিনীর সম্মুখ সারির সক্ষমতা বাড়ানোর অংশ।

আধুনিক মাল্টি–রোল কমব্যাট এয়ারক্রাফট হিসেবে টাইফুন যুক্ত হলে আকাশ প্রতিরক্ষায় নতুন শক্তি যোগ হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর উপস্থিতিতে এই আগ্রহপত্র সই হয়।

আইএসপিআর জানায়, আগ্রহপত্র সই হওয়ায় যুদ্ধবিমান কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়ার দিকে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে গেল।

Popular

More like this
Related

‘হাদির অস্ত্রোপচার প্রয়োজন, চিকিৎসা সিঙ্গাপুর বা যুক্তরাজ্যে হতে পারে’

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক...

ভারতে খেলতে যেতে সরকারি আদেশের অপেক্ষায় শ্যুটার রবিউল

আগামী মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে অংশ...

সরকার এখনো দালাল নিয়ন্ত্রিত ব্যবস্থার মূল কাঠামোর ভেতরে ঢুকতে পারেনি: প্রধান উপদেষ্টা

প্রাতিষ্ঠানিক দালালচক্র, নথি জালিয়াতি ও কাঠামোগত দুর্বলতার কারণে বাংলাদেশের...

চ্যাম্পিয়ন্স লিগের শেষ রাতের সমীকরণ: কে কী করলে শেষ ষোলোতে যাবে?

ইউরোপীয় ফুটবলের রাজমুকুট চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্ব এসে দাঁড়িয়েছে...