দুই ধাপে ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল ইসি

Date:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মোট ৮১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল সোমবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিকের সই করা পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের এই তালিকা প্রকাশ করা হয়েছে।

ইসির জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, দুই ধাপে মোট ৮১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছে।

গত ৬ নভেম্বর প্রথম ধাপে ৬৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে চলতি বছরের ৬ নভেম্বর থেকে ২০৩০ সালের ৫ নভেম্বর পর্যন্ত ইসির নিবন্ধন দেওয়া হয়।

এরপর দ্বিতীয় ধাপে যাচাই-বাছাই করে আরো ১৫টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। 

এই ১৫টি পর্যবেক্ষক সংস্থা চলতি বছরের ৪ ডিসেম্বর থেকে ২০৩০ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত মোট পাঁচ বছরের জন্য নিবন্ধিত হলো।

নিবন্ধনপ্রাপ্ত এসব সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ অনুসারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে।

Popular

More like this
Related

আমাদের নির্বাচন নিয়ে ভারতের নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন নিয়ে ভারতের উপদেশ বাংলাদেশের প্রয়োজন নেই বলে মন্তব্য...

চুক্তির প্রস্তাব ফিরিয়ে পিএসজিতে গেলেন দ্রো, ক্ষুব্ধ বার্সেলোনা

লা মাসিয়ায় বেড়ে ওঠা প্রতিভাবান তরুণ মিডফিল্ডার দ্রো ফার্নান্দেজকে...

৫ দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা চেয়ে ইসির জরুরি চিঠি

আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা পাঠাতে দেশের...

পেশাদার ক্রিকেট থেকে অবসরে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী পেসার

ক্যারিয়ারজুড়ে নানা ধরনের চোটের সঙ্গে লড়াই ছিল তার নিত্যসঙ্গী।...