নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

Date:

ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর সিইসির কাছে সাংবাদিকরা জানতে চান—জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কখন ঘোষণা করা হবে। জবাবে তিনি বলেন, ‘এই সপ্তাহে তফসিল হয়ে যাবে।’

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে সিইসি বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। তিনি এ মাসে অবসরে যাবেন। আমরা একসঙ্গে কাজ করেছি। সেজন্য তার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এসেছি।’

তিনি বলেন, ‘তারা ইলেক্টরাল ইনকোয়ারি কমিটি (নির্বাচনি অনুসন্ধান কমিটি) ডেপ্লয় করবেন। আমাদের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই কাজটা যেন ত্বরান্বিত করেন, সে বিষয়ে তাকে অনুরোধ জানিয়েছি।’

প্রধান বিচারপতি আশ্বাস দিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ইলেক্টরাল ইনকোয়ারি কমিটির যে ডেপ্লয়মেন্ট আছে, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না বলে তিনি আশ্বস্ত করেছেন।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মামলা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনো কথা হয়নি।’

মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টে যান। এ সময় সিইসিকে সুপ্রিম কোর্টে স্বাগত জানান রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

এরপর দুপুর ২টা ৫ মিনিটের দিকে প্রধান বিচারপতির সঙ্গে সিইসির বৈঠক শুরু হয়।

Popular

More like this
Related

ওসমান হাদিকে গুলি: অপরাধীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে শনিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র...

বাংলাদেশের খেলোয়াড়দের জন্য খারাপ লাগছে স্কটল্যান্ডের

বাছাইপর্ব পেরুতে না পারা স্কটল্যান্ডের সামনে মার্চের আগে কোন...

কর্মীদের কর্মবিরতিতে মেট্রোরেল চলাচল বন্ধ

ঢাকার মেট্রোরেলে কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি কারণে আজ শুক্রবার মেট্রোরেল...

বাংলাদেশি সাংবাদিকদের বিশ্বকাপের অ্যাক্রেডিটেশন না দেওয়ার যা কারণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ বাদ পড়ার পর বাংলাদেশি সাংবাদিকদেরও অ্যাক্রেডিটেশন...