ঋতুপর্ণা চাকমাসহ ৪ নারী পাচ্ছেন রোকেয়া পদক

Date:

স্ব স্ব ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর রোকেয়া পদক পাচ্ছেন চার নারী।

আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে।

নারী শিক্ষা খাতে ড. রুভানা রাকিব, শ্রম অধিকার আন্দোলনে ভূমিকার জন্য কল্পনা আক্তার, মানবাধিকার খাতে অবদানের জন্য ড. নাবিলা ইদ্রিস এবং ক্রীড়ায় নারী জাগরণ সৃষ্টিতে ভূমিকার জন্য ঋতুপর্ণা চাকমা এবার এই পদকের জন্য নির্বাচিত হয়েছেন।

আগামী ৯ ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করবে সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

Popular

More like this
Related

সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী

১৩৭ রানে যখন ৮ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে...

জাতিসংঘ মহাসচিবের বিশেষজ্ঞ প্যানেলে নিয়োগ পেলেন ফাহমিদা খাতুন

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী...

চ্যাম্পিয়নস লিগ: লিভারপুল-বায়ার্ন-বার্সার দাপুটে জয়

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চকর লড়াইয়ে জয় পেয়েছে ইউরোপের...

নির্বাচন করব, পদত্যাগের বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার দপ্তর: আসিফ মাহমুদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা...