আজ ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

Date:

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্মারক ফিফা বিশ্বকাপ ট্রফি বুধবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে আসা এই ট্রফিটি দেখার সুযোগ পাবেন নির্বাচিত কিছু সমর্থক এবং আমন্ত্রিত অতিথিরা।

২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকা ও ফিফা অ্যাম্বাসেডর জিলবার্তো সিলভার সঙ্গে ট্রফিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দর থেকে এটি সরাসরি নিয়ে যাওয়া হবে হোটেল রেডিসন ব্লুতে। সেখানে দুপুর গড়ানোর পর ট্রফিটি প্রদর্শনের জন্য রাখা হবে।

গত ৩ জানুয়ারি সৌদি আরবের রিয়াদে ইতালিয়ান কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরোর ট্রফি উন্মোচনের মাধ্যমে এই ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি সফরের যাত্রা শুরু হয়। ফিফা এবং তাদের পানীয় অংশীদার কোকা-কোলা যৌথভাবে এই সফরের আয়োজন করেছে। দীর্ঘ ১৫০ দিনেরও বেশি সময় ধরে বিশ্বের ৭৫টি স্থানে ৩০টি সদস্য দেশ ভ্রমণ শেষে আগামী ১১ জুন মেক্সিকোতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এই সফরের সমাপ্তি ঘটবে।

এর আগে রাশিয়া এবং কাতার বিশ্বকাপের সময়ও বাংলাদেশে ট্রফিটি আনা হয়েছিল। এবার ট্রফি দেখার সুযোগ করে দিতে গত সেপ্টেম্বর থেকেই স্থানীয়ভাবে একটি ক্যাম্পেইন শুরু করা হয়। এই ক্যাম্পেইনের বিজয়ীরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। এছাড়া নির্বাচিত আমন্ত্রিত অতিথিদের জন্য প্রদর্শনী শেষে একই রাতে ট্রফিটি তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

Popular

More like this
Related

সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী

১৩৭ রানে যখন ৮ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে...

জাতিসংঘ মহাসচিবের বিশেষজ্ঞ প্যানেলে নিয়োগ পেলেন ফাহমিদা খাতুন

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী...

চ্যাম্পিয়নস লিগ: লিভারপুল-বায়ার্ন-বার্সার দাপুটে জয়

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চকর লড়াইয়ে জয় পেয়েছে ইউরোপের...

নির্বাচন করব, পদত্যাগের বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার দপ্তর: আসিফ মাহমুদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা...