এভারকেয়ারে জুবাইদা রহমান

Date:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান আজ সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।

ওই হাসপাতালে প্রায় দুই সপ্তাহ ধরেই চিকিৎসাধীন তার  শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ শুক্রবার দুপুর ১২টার আগে আগে হাসপাতালে পৌঁছানোর আগে তাকে স্বাগত জানাতে হাসপাতালের বাইরে জড়ো হন বিএনপি নেতারা। তারা নানা স্লোগান দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান হাসপাতালের প্রবেশপথে জুবাইদা রহমানকে স্বাগত জানান। এ সময় খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানও উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টা ৪৪ মিনিটে তিনি লন্ডন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 

আজ শুক্রবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে যাচ্ছে।

দলীয় সূত্র জানিয়েছে, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আগামী রোববার লন্ডন নেওয়া হতে পারে। তার সঙ্গে সেখানে যাবেন জুবাইদা রহমান।

Popular

More like this
Related

গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

জুলাই অভ্যুত্থানের অন্যতম আইকন শরিফ ওসমান হাদির পরিকল্পিত ও...

মেলবোর্নে রিবাকিনা ঝড়, সাবালেঙ্কাকে হারিয়ে জিতলেন অস্ট্রেলিয়ান ওপেন

রড লেভার অ্যারেনায় ঝড় তুললেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা। শীর্ষ...

সংসদের সামনে হাদির জানাজা, ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা আগামীকাল শনিবার...

চেনা ধার হারিয়ে ফেলছেন? সমালোচকদের জবাব দিলেন রশিদ

ক্রিকেট বিশ্বে গত এক দশকে লেগ-স্পিনের সংজ্ঞাই বদলে দিয়েছেন...