ফরিদপুরে ভ্যানচালককে বেঁধে রেখে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Date:

ফরিদপুরের সালথা উপজেলায় উৎপল সরকার (২৬) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার দুপুরে সালথা থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের কালীতলা ব্রিজের কাছে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

উৎপল ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে মারুফ বলেন, ‘উৎপল নিয়মিত গোপালগঞ্জের মুকসুদপুর থেকে মাছ কিনে এনে স্থানীয় বাজারে বিক্রি করতেন। এদিন ভোররাত সাড়ে ৪টার দিকে মাছ কেনার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন।’

গৌরদিয়া গ্রামের বাসিন্দাদের ভাষ্য, কালীতলা ব্রিজের রেলিংয়ের সঙ্গে ভ্যানচালক ফিরোজ মোল্লাকে বেঁধে রাখা হয়েছিল, তার চোখও বাঁধা ছিল। ‘স্থানীয় বাসিন্দারাই ফিরোজের হাত ও চোখের বাঁধন খুলে দিয়েছিলেন। আমরা তাকে হেফাজতে নিয়েছি,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।

ফিরোজের বরাত দিয়ে মারুফ আরও জানান, এই হত্যাকাণ্ডে তিন-চারজন অংশ নেন।

তিনি বলেন, ‘উৎপলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। পূর্ব শত্রুতার জের নাকি টাকা ছিনিয়ে নিতে এই হত্যাকাণ্ড পুলিশ তা জানার চেষ্টা করছে।’

Popular

More like this
Related

মং রাজা মংপ্রু সাইন ও মং রাজবাড়ির যুদ্ধ

মং রাজবংশের সপ্তম রাজা মংপ্রু সাইন মুক্তিযুদ্ধকালে পার্বত্য চট্টগ্রামের...

বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কিনা— বুধবারের মধ্যে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ এবং বিশেষ করে...

তফসিলের পর অনুমোদনহীন সমাবেশ-আন্দোলন নিয়ন্ত্রণে কঠোর হবে সরকার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের...

ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী দেশ ছাড়ার সময় আটক

ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো দেশ ছাড়তে গিয়ে আটক...