মাঠে ফেরার লড়াইয়ে নেইমার, লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ

Date:

অস্ত্রোপচার পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন ব্রাজিলীয় তারকা ফরোয়ার্ড নেইমার। গত ২২ ডিসেম্বর তাঁর বাঁ হাঁটুতে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করা হয়। ২০২৬ বিশ্বকাপ ফুটবলে জাতীয় দলে নিজের জায়গা পুনরুদ্ধার করাই এখন তার প্রধান লক্ষ্য।

আগামী ৫ ফেব্রুয়ারি ৩৪ বছরে পা দেবেন নেইমার। হাঁটুর মেনিসকাসের সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন তিনি। তবে ক্লাব সান্তোসকে রেলিগেশন বা অবনমন থেকে বাঁচাতে অস্ত্রোপচার পিছিয়ে দিয়ে মৌসুমের শেষ ম্যাচগুলোতে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। অস্ত্রোপচারের আগে শেষ চার ম্যাচে ৫টি গুরুত্বপূর্ণ গোলও করেন এই ফরোয়ার্ড। পরবর্তীতে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক ডক্টর রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

নেইমারের বাবা ও এজেন্ট নেইমার দ্য সিলভা সান্তোস সিনিয়র জানিয়েছেন, সাম্প্রতিক ইনজুরির ধাক্কায় নেইমার একবার ফুটবল থেকে অবসরের চিন্তাও করেছিলেন। তবে সেই মানসিকতা কাটিয়ে তিনি এখন বিশ্বকাপের দিকেই পূর্ণ মনোযোগ দিচ্ছেন। চলতি সপ্তাহের শুরুতে সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদও এ বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছেন তিনি।

ইএসপিএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সান্তোসের ট্রেনিং গ্রাউন্ডে জিম সেশনে অংশ নিয়েছেন নেইমার। সেখানে বাম হাঁটুর শক্তি বাড়ানোর জন্য তিনি বিশেষ কিছু ব্যায়াম করেছেন। আশা করা হচ্ছে, চলতি মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া ২০২৬ ব্রাজিলিয়ান সেরি-এ মৌসুমের শুরু থেকেই তাঁকে মাঠে পাওয়া যাবে।

দেশের হয়ে ১২৮টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে এসিএল  এবং মেনিসকাস ছিঁড়ে যাওয়ার পর আর ব্রাজিলের জার্সিতে মাঠে নামা হয়নি নেইমারের। ৭৯ গোল নিয়ে বর্তমানে তিনি ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এবং ম্যাচ খেলার দিক থেকে কিংবদন্তি কাফুর ঠিক পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

Popular

More like this
Related

রিশাদ ভবিষ্যতের একজন সুপারস্টার: বিলিংস

অত্যন্ত প্রতিভাবান একজন ক্রিকেটার হওয়া সত্ত্বেও, ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার স্যাম...

চট্টগ্রামের বুকে অবিস্মরণীয় সেই গেরিলারা

দিনটি ছিল ১৯৭১ সালের ৬ ডিসেম্বর। মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছিল...

‘খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ কে না খেলতে চায়!’

বিপিএল ফাইনালের আগের দিন আলোচনার মূল স্রোত এই টুর্নামেন্টকে...

হাসিনার ফেরা শেষ পর্যন্ত নয়াদিল্লির সদিচ্ছার ওপর নির্ভর করবে: পররাষ্ট্র উপদেষ্টা

পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার...