মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ১৫ মিনিট বন্ধ থাকল ট্রেন

Date:

মেট্রোরেলের লাইনের ওপরের বৈদ্যুতিক তারে কাপড় পড়ায় কিছুক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল।

পরে সেই কাপড় সরানোর পর আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

আজ বুধবার দুপুরে মেট্রোরেল কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানায়।

কর্তৃপক্ষ জানায়, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে মেট্রোরেলের লাইনের ওপরের বৈদ্যুতিক তারে কাপড় পড়ে। এ কারণে দুপুর ১২টা ২২ মিনিটের দিকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে সেই কাপড় সরানোর পর ১২টা ৩৭ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
 

Popular

More like this
Related

মোহাম্মদপুরে মা–মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

ঢাকার মোহাম্মদপুরে এক নারী ও তার মেয়েকে ছুরিকাঘাতে হত্যার...

টানা ৩ ম্যাচ হারা রংপুরে সোহানের পরিবর্তে নতুন অধিনায়ক লিটন

বিপিএলের প্লে-অফের লড়াই যখন জমে উঠেছে, ঠিক তখনই বড়...

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৩ জানুয়ারি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত...

নাজমুল ইস্যুতে বিসিবির পদক্ষেপ, নির্ধারিত সময়ে হচ্ছে না বিপিএলের খেলা

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য ঘিরে সৃষ্ট...