এভারকেয়ারের কাছে হেলিকপ্টার ওঠানামা করবে, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

Date:

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কাছে দুটি উন্মুক্ত মাঠে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে ওঠানামা করবে। 

এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আজ বুধবার দুপুরে প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।

এতে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামী ০৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। এ বিষয়ে কোন ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

Popular

More like this
Related

মানিকগঞ্জে প্রথম আলোর সুধী সমাবেশ অনুষ্ঠিত

মানিকগঞ্জে প্রথম আলোর সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার...

চারবছর পর র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলেন কোহলি

বিরাট কোহলি ওয়ানডেতে যে হারে রান করছিলেন তার র‍্যাঙ্কিংয়ে...

অটোরিকশা ছিনতাই ও চালককে হত্যার ৭ বছর পর পরিকল্পনাকারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার ৭...

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে পাকিস্তান

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে...