গাংনী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৩০ জনকে পুশ-ইন

Date:

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে নারী-শিশুসহ ৩০ জনকে পুশ-ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ বুধবার ভোরে তেঁতুলবাড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

তেঁতুলবাড়িয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, তাদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন নারী ও ৪ জন শিশু। দালালের সহায়তায় বিভিন্ন সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। 

পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে কলকাতার বিভিন্ন কারাগারে পাঠায়।

বিজিবি কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘কোনো পতাকা বৈঠক ছাড়াই বিএসএফ ৩০ জনকে তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ঢুকিয়ে দিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নারী-পুরুষ ও শিশুদের গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

জানতে চাইলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল ডেইলি স্টারকে বলেন, ‘বিজিবির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ৩০ জনকে গ্রহণ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Popular

More like this
Related

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে পাকিস্তান

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে...

রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার অনুদান দেবে যুক্তরাজ্য-কাতার

কক্সবাজারে আশ্রয় নেওয়া ছয় লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা...

কিংস লিগে দেখা যেতে পারে মেসিকে, বললেন নেইমার

সাবেক বার্সেলোনা সতীর্থ জেরার্ড পিকের উদ্যোগে শুরু হওয়া কিংস...

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো....