ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যায় অভিযুক্ত নারী কারাগারে

Date:

পাবনার ঈশ্বরদীতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আটটি কুকুরছানা হত্যার অভিযোগে গ্রেপ্তার নিশি রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার শুনানি শেষে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম এ আদেশ দেন।

পাবনা আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাতে ঈশ্বরদী পৌর এলাকার একটি বাসা থেকে নিশি রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের (এসএফডিএফ) উপজেলা কার্যালয়ের এক কর্মকর্তার স্ত্রী।

পুলিশ ডেইলি স্টারকে জানিয়েছে, একই রাতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন ২০১৯ সালের প্রাণিসম্পদ কল্যাণ আইনের ৭ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

কয়েক দিন আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সদ্যোজাত আট কুকুরছানা হত্যার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

আজ বিকেলে আদালতে হাজির করা হলে নিশি রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, সন্তানদের নিরাপত্তার জন্য তিনি শুধু কুকুরছানাগুলো সরিয়ে দিয়েছিলেন।

Popular

More like this
Related

অটোরিকশা ছিনতাই ও চালককে হত্যার ৭ বছর পর পরিকল্পনাকারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার ৭...

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে পাকিস্তান

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে...

রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার অনুদান দেবে যুক্তরাজ্য-কাতার

কক্সবাজারে আশ্রয় নেওয়া ছয় লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা...

কিংস লিগে দেখা যেতে পারে মেসিকে, বললেন নেইমার

সাবেক বার্সেলোনা সতীর্থ জেরার্ড পিকের উদ্যোগে শুরু হওয়া কিংস...