জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ১০৬ মামলার চার্জশিট দাখিল

Date:

জুলাই ২০২৪ এ ছাত্র-জনতার অভ্যুত্থান–সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে ১০৬টির চার্জশিট আদালতে জমা দিয়েছে পুলিশ।
 
আজ মঙ্গলবার পুলিশের সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ১০৬টি মামলার মধ্যে ৩১টি হত্যা মামলা ও ৭৫টি অন্যান্য অপরাধের মামলা। 

এতে আরও বলা হয়, ফৌজদারি কার্যবিধির ধারা ১৭৩(এ) অনুযায়ী অভ্যুত্থান–সংশ্লিষ্ট ৪৩৭টি মামলায় ২ হাজার ৮৩০ জন আসামিকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ। এ বিষয়ে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে।

৩১টি হত্যা মামলা পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুর জেলা এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা মেট্রোপলিটন থানায় দায়ের করা হয়েছে।

Popular

More like this
Related

ভারতের ভিসা পাননি পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র পেসার

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার আগে কিছুটা বিপাকে পড়েছে...

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা করেছে...

রিয়ালে আরবেলোয়ার প্রথম অনুশীলন সেশনে অনুপস্থিত এমবাপে

স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার...

ধর্ষণের ভিডিও প্রকাশের হুমকি দিয়েছিলেন মাদ্রাসা সুপার, অভিযোগ পরিবারের

ধর্ষণের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় গোপালগঞ্জের...