টাঙ্গাইলের বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

Date:

টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

আজ শনিবার বিকেলে উপজেলার এলাসিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শোয়েব খান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আহতদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিউল আউয়াল লাভলুর মনোনয়ন বাতিল ও জুয়েল সরকারকে মনোনয়ন দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী প্রজন্ম দলের নির্বাহী কমিটির সভাপতি জুয়েল সরকারকে সমর্থকরা। এ সময় রবিউল আউয়াল লাভলুর সমর্থকরা মিছিল নিয়ে সেখানে এলে তাদের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।

ওসি শোয়েব জানান, আগে থেকে মোতায়েন থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় কোনো পক্ষ এখনও অভিযোগ দায়ের করেনি।

Popular

More like this
Related

বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ: আইসিসির সামনে যেসব পথ

ক্রিকেটে মাঠের বাইরের লড়াই নতুন কিছু নয়। তবে মাঠের...

জেড আই খান পান্নাকে যা বললেন ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি) এ শুনানির সময় হাজির হননি...

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশের গ্রুপসঙ্গী নেপাল

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে থাকা নেপাল স্কোয়াড ঘোষণা করেছে।...

হবিগঞ্জে ট্রাক-পিকআপভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের বাহুবলে ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিলেটের এক...