খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

Date:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ শনিবার রাত ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আমরা যুক্তরাজ্য, সৌদি আরব, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে আলাপ করছি। এর ভিত্তিতেই তার চিকিৎসা অব্যাহত আছে এবং থাকবে।’

‘আমরা আশ্বস্ত করতে চাই যে, তার জন্য সারা পৃথিবীর সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন, তা করার আয়োজন হয়েছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব যখনই মেডিকেল বোর্ড তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে পরামর্শ দেবেন, আমরা জানাব,’ বলেন তিনি।

এই চিকিৎসক বলেন, ‘এই মুহূর্তে বলতে পারি তার (খালেদা জিয়া) অবস্থা গত ৩ দিন ধরে একই পর্যায়ে আছে। আমরা ডাক্তারি ভাষায় বলি চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, তা তিনি গ্রহণ করতে পারছেন।’

ডা. জাহিদ আরও বলেন, ‘এই চিকিৎসা যেন তিনি গ্রহণ করে যেতে পারেন সেজন্য সবাই দোয়া করবেন। আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও সুপারিশের পরিপ্রেক্ষিতে।’

Popular

More like this
Related

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে দেখতে...

বিগ ব্যাশে রিশাদের সাফল্য বাংলাদেশের বড় অর্জন: ইমরুল কায়েস

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে রিশাদ হোসেনের দাপুটে পারফরম্যান্সে মুগ্ধ...

রাজনৈতিক সংকট সমাধানের পর তফসিল চায় এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে খালেদা জিয়ার...

আইপিএল খেলার ইচ্ছা থাকলেও আগামীতে নাম দেওয়া নিয়ে ভাববেন তানজিম

মোস্তাফিজুর রহমানের সঙ্গে এবার আইপিএলের নিলামে নাম ছিল তানজিম...