জাতীয় দলের ডাকে বিপিএল ছাড়ছেন ৭ পাকিস্তানি ক্রিকেটার

Date:

এবারের বিপিএলে শুরু থেকেই নামি বিদেশি তারকার কিছুটা সংকট রয়েছে। টুর্নামেন্টের মান ও প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখতে বড় ভূমিকা রাখছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। তবে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ধাপে তাদের অনেককেই পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ডাক পাওয়ায় আগামী সপ্তাহেই নিজ দেশে ফিরে যাচ্ছেন ৭ পাকিস্তানি ক্রিকেটার।

আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাবে পাকিস্তান দল। সেখানে তারা তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। মূলত আগামী ফেব্রুয়ারি-মার্চে শ্রীলঙ্কার মাটিতেই অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজটি পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডাম্বুলায় সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭, ৯ ও ১১ জানুয়ারি। এই সিরিজ খেলতে আগামী ৫ জানুয়ারির মধ্যে পাকিস্তানি ক্রিকেটারদের দলে যোগ দেওয়ার কথা রয়েছে। ফলে ২ জানুয়ারি বিপিএলের সিলেট পর্ব পর্যন্ত খেলে তারা বিদায় নেবেন। এতে করে টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বে এই তারকাদের ছাড়াই মাঠে নামতে হবে দলগুলোকে।

শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে ডাক পাওয়া বিপিএলের ক্রিকেটাররা হলেন:

রংপুর রাইডার্স: ফাহিম আশরাফ, খাজা নাফে ও মোহাম্মদ নাওয়াজ।

রাজশাহী ওয়ারিয়র্স: শাহিবজাদা ফারহান।

ঢাকা ক্যাপিটালস: সালমান মির্জা, সাইম আইয়ুব ও উসমান খান।

দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার পর ঢাকার শেষ ভাগের ম্যাচগুলোর জন্য এই ক্রিকেটারদের আবারও ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। তবে লিগ টেবিলে দলগুলোর অবস্থান এবং প্লে-অফের সমীকরণের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে কারা পুনরায় বিপিএলে যোগ দেবেন।

Popular

More like this
Related

আজমিরীগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত, ১৪৪ ধারা

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের...

বিসিবির অবস্থানের সমর্থনে আইসিসিকে পিসিবির চিঠি: ক্রিকইনফো

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির চূড়ান্ত...

ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।...

বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ড সভায় সিদ্ধান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি...