ধামরাইয়ে রাস্তার পাশে বাসে আগুন

Date:

ঢাকার ধামরাইয়ে একটি শাখা সড়কের পাশে পার্ক করে রাখা যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের কুটিরচর এলাকায় এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

তিনি বলেন, সুয়াপুর ইউনিয়নের কুটিরচর এলাকায় ভুট্টা মিলের পাশে সুয়াপুর থেকে খড়ারচর সড়কের এক পাশে নিরাপদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পার্ক করা ছিল। 

তিনি আরও বলেন, রাত ১২ টার দিকে ওই বাসের ভেতরের অংশে আগুন দেখতে পান স্থানীয়রা। তারা বিষয়টি ধামরাই থানা পুলিশ ও ধামরাই ফায়ার সার্ভিসকে জানান। 

এ ছাড়া নিজেরাই পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের ভেতরের সব আসন, জানালা পুড়ে গেছে বলেও জানান তিনি।

ওসি বলেন, বাসের মালিকপক্ষের দাবি, চালক বাসটি সড়কের পাশে দাঁড় করিয়ে রেখে বাসায় চলে যাওয়ার পর দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে।

Popular

More like this
Related

স্বপ্নের আমেরিকায় দুঃস্বপ্নের গল্প

সাইম আহমেদ, ২৮ বছর বয়সী সিলেটের এই বাসিন্দা এক...

সিডনিতে চাপে পড়ার পর ইংল্যান্ডকে টানছেন রুট-ব্রুক

শুরুতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়লেও জো রুট ও...

কিছু সিক্রেট খবর থাকে, সব জানানো যায় না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে কোনো ব্যক্তির নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে...

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে জাতীয় দলকে ভারতে না...