বিপিএল কোথায় দেখবেন জেনে নিন

Date:

আজ শুক্রবার শুরু হচ্ছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। উদ্বোধনী দিনে মাঠে গড়াচ্ছে দুটি ম্যাচ। ক্রিকেটপ্রেমীরা ঘরে বসে সরাসরি কীভাবে খেলাগুলো উপভোগ করবেন?

বিপিএলের এবারের আসরের প্রতিটি ম্যাচ সরাসরি দেখাবে বাংলাদেশের একমাত্র ক্রীড়া বিষয়ক চ্যানেল টি-স্পোর্টস। এছাড়া, নাগরিক টিভিতে খেলাগুলো সরাসরি সম্প্রচার করা হবে। যারা অনলাইনে বা স্মার্টফোনে খেলা দেখতে চান, তাদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে থাকছে ট্যাপম্যাড।

উদ্বোধনী দিনে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকাল ৩টায় স্বাগতিক সিলেট টাইটান্স মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্সের। একই ভেন্যুতে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নোয়াখালী এক্সপ্রেস খেলবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে।

এবারের দ্বাদশ আসরে মোট ছয়টি দল শিরোপার জন্য লড়ছে। দলগুলো হলো— রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস।

 

সিলেট পর্ব দিয়ে মাঠে গড়াবে এবারের প্রতিযোগিতা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই পর্ব চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। এরপর বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত হবে চট্টগ্রাম পর্ব। সবশেষে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকা পর্ব চলবে ১৫ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত।

লিগ পর্ব শেষে আসরের চূড়ান্ত পর্ব শুরু হবে আগামী ১৯ জানুয়ারি। সেদিন এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২১ জানুয়ারি দেখা যাবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। ২৩ জানুয়ারি মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ফাইনাল। চূড়ান্ত পর্বের প্রতিটি ম্যাচের জন্য রিজার্ভ ডের ব্যবস্থা রাখা হয়েছে।

Popular

More like this
Related

চট্টগ্রামসহ দেশের কিছু অংশে মৃদু ভূমিকম্প অনুভূত

চট্টগ্রামসহ বাংলাদেশের কিছু অংশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার...

‘স্থায়ী চাকরি না থাকাটাই আমার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ’

বাংলাদেশ নারী কাবাডির সবচেয়ে অভিজ্ঞ মুখগুলোর একজন শ্রাবণী মল্লিক।...

ঈশ্বরদীতে ৮ কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যা: কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

পাবনার ঈশ্বরদীতে ৮টি সদ্যোজাত কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার ঘটনা...

মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টের আমন্ত্রণ পেল বাংলাদেশ

মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএএম) হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত...