‘জোটভুক্ত হলেও দলীয় প্রতীকে ভোটের’ বিধান চ্যালেঞ্জ করে রিট

Date:

আগামী নির্বাচনে জোটভুক্ত দলগুলোকেও নিজস্ব প্রতীকে ভোট করতে বাধ্য করার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)।

আজ বৃহস্পতিবার ববি হাজ্জাজের নেতৃত্বাধীন এনডিএমের মহাসচিব মোমিনুল ইসলাম এই রিট পিটিশন দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়েছে, সংশোধিত এই বিধান রাজনৈতিক স্বাধীনতাকে সীমিত করবে এবং দীর্ঘদিনের প্রতিষ্ঠিত নির্বাচনী প্রথাকে ব্যাহত করবে। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

এনডিএমের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার সাহেদুল আজম দ্য ডেইলি স্টার–কে বলেন, হাইকোর্ট আগামী সপ্তাহে রিটটির শুনানি নিতে পারে।

গত ৩ নভেম্বর সরকার অধ্যাদেশ জারি করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে। সংশোধিত আদেশে বলা হয়, একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে।

এর আগে জোটের সদস্যরা জোটভুক্ত যেকোনো দলের প্রতীক ব্যবহার করে নির্বাচন করতে পারতো। এই বিধান ছোট দলগুলোর জন্য যৌথ নির্বাচনী কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো।

Popular

More like this
Related

টিউলিপের সাজা নিয়ে যা লিখেছে গার্ডিয়ান

পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট...

বিসিবিকে সাহস দেখাতে বললেন আকরাম

আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে রেকর্ড মূল্যে...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: ৪ পুলিশ সদস্য ক্লোজড

চট্টগ্রাম নগরীর চাটেশ্বরী সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মিছিল বের...

বাংলাদেশের বিশ্বকাপ দলে নেই জাকের আলি

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ...