বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনের প্রস্তুতিকালে হামলায় আহত ২

Date:

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনের প্রস্তুতিকালে হামলার ঘটনায় দুই বাউল শিল্পী আহত হয়েছেন।

আজ বুধবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরওয়ার আলম খান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তৌহীদি জনতার ব্যানারে ৪০ থেকে ৫০ জনের একটি দল আদালত চত্বরে প্রবেশ করে বাউল শিল্পীদের ওপর হামলা চালায়। আহত দুই শিল্পীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঠাকুরগাঁও উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু দ্য ডেইলি স্টারকে বলেন, মানববন্ধন কর্মসূচির জন্য শিল্পীরা জজকোর্ট এলাকায় জড়ো হয়েছিলেন। এ সময় একটি উশৃঙ্খল দল সেখানে গিয়ে হামলা চালিয়ে দুজনকে আহত করে।

ওসি ডেইলি স্টারকে বলেন, ‘মানববন্ধন আয়োজনের স্থান ছিল ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা। সেখানে পুলিশ মোতায়েন করা ছিল। তবে দুই শিল্পী চা খেতে আদালত চত্বরে গেলে হামলার শিকার হন।’

তিনি আরও বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Popular

More like this
Related

রিপনের বীরত্বে সুপার ওভারের রোমাঞ্চে রংপুরকে হারাল রাজশাহী

দাবিদ মালান ও তাওহিদ হৃদয়ের ফিফটিতে একসময় সহজ জয়ের...

তারেক রহমান চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিতে পারব: পররাষ্ট্র উপদেষ্টা

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে...

ইরানের ‘পরিশোধিত’ ইউরেনিয়াম সরাতে হবে: নেতানিয়াহু

সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার পরমাণু...

স্পিনে ভরসা অস্ট্রেলিয়ার, টি-টোয়েন্টি দলে ফিরেছেন কামিন্স ও হ্যাজলউড

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে স্পিননির্ভর একটি প্রাথমিক...