তালাভেরার বিপক্ষে কষ্টার্জিত জয় রিয়ালের

Date:

তালাভেরার মাঠে আত্মতুষ্টির খেসারত প্রায় দিতে বসেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের বড় সময়জুড়ে নিয়ন্ত্রণে থাকলেও শেষ মুহূর্তে প্রবল চাপে পড়ে তারা। কিলিয়ান এমবাপে আবারও পার্থক্য গড়ে দেওয়া নাম। থিবো কুর্তোয়া অনুপস্থিত থাকলেও বদলি গোলরক্ষক আন্দ্রে লুনিন স্টপেজ টাইমে গুরুত্বপূর্ণ সেভ করে রক্ষা করেন রিয়ালকে।

কোপা দেল রে’র ম্যাচে এদিন চমকপ্রদ একাদশে মাঠে নামে রিয়াল। ফরোয়ার্ড-নির্ভর এই দলে এমবাপে শুরু থেকেই সক্রিয় ছিলেন। ম্যাচের শুরুতেই একা সুযোগ পেলেও তালাভেরার গোলরক্ষক জাইমে গনসালেস দুর্দান্ত সেভ করেন। প্রথমার্ধে জাইমে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে টিকিয়ে রাখেন।

তবে ভিএআর না থাকলেও হ্যান্ডবলের সিদ্ধান্তে পেনাল্টি পেয়ে যায় রিয়াল। এমবাপের সফল স্পটকিকে এগিয়ে যায় রিয়াল। চার মিনিট পরই এমবাপের পাস থেকে ফারানের আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ০-২। বিরতিতে ম্যাচ ছিল পুরোপুরি মাদ্রিদের নিয়ন্ত্রণে।

দ্বিতীয়ার্ধে তালাভেরা ক্লান্ত হলেও লড়াই ছাড়েনি। জাইমে একের পর এক সেভ করে ব্যবধান বাড়তে দেননি। এই সময় ম্যাচ জমাট রাখতে রদ্রিগো, বেলিংহাম ও চুয়ামেনিকে নামান জাবি আলোনসো। কিন্তু বদলির পরই রিয়ালের মনোসংযোগে ফাঁক দেখা দেয়। ডান প্রান্ত দিয়ে আক্রমণ সাজিয়ে নাহুয়েলের গোলে ব্যবধান কমায় তালাভেরা, এল প্রাদোতে আত্মবিশ্বাস ফিরে আসে।

শেষদিকে সেই জাইমের ভুলেই এমবাপে নিজের দ্বিতীয় গোল করেন। কিন্তু তাতেও স্বস্তি আসেনি। অতিরিক্ত আত্মবিশ্বাসে বল হারান বেলিংহাম, সেই ফ্রি কিক থেকে গোল করে ব্যবধান ২-৩ করে তালাভেরা। শেষ মিনিটগুলোতে সমতার জন্য মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। একের পর এক ক্রসে বিপদে পড়ে রিয়াল, তবে লুনিনের গুরুত্বপূর্ণ সেভে শেষ পর্যন্ত শেষ ষোলো নিশ্চিত হয়।

Popular

More like this
Related

আরও ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে থেকে দুটি বাংলাদেশি ট্রলার...

দাদাই আমাকে আলজেরিয়ার হয়ে খেলতে উৎসাহিত করেছেন: লুকা জিদান

ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলেছেন, কিন্তু আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে...

ডিএনসিসি প্রশাসক এজাজের বিরুদ্ধে দুর্নীতি-ঘুষের অভিযোগের অনুসন্ধান শুরু

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে...

প্রোটিয়াদের বৈশ্বিক শিরোপা আর ক্রিকেটের উপর রাজনীতির ছায়া

দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গদা উঁচিয়ে অবশেষে তাদের...