ইরান ইস্যুতে ট্রাম্পকে কঠোর অবস্থানে নিতে নেতানিয়াহুর চাপ

Date:

ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় কঠোর অবস্থান নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আজ বুধবার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের অবস্থান দৃঢ় করতেই তড়িঘড়ি করে ওয়াশিংটন সফর করছেন নেতানিয়াহু।

ইতোমধ্যে ওয়াশিংটনে পৌঁছে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন নেতানিয়াহু।

এ বিষয়ে এক্সে দেয়া পোস্টে তিনি জানান, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও ইরানের সঙ্গে প্রথম দফা আলোচনার অগ্রগতি নিয়ে কথা হয়।

যদিও সফরের আগেই এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছিলো, ইরানের সঙ্গে আলোচনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সীমিত করা এবং বিভিন্ন গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত থাকা দরকার।  

এএফপি জানায়, ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহু দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন যে ইসরায়েলের নিরাপত্তার জন্য ইরান বড় হুমকি এবং এ অঞ্চলে তেহরানের প্রভাব কমাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছেন তিনি।

গত সপ্তাহে ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার আলোচনা শেষ হয়। খুব শিঘ্রই দ্বিতীয় দফায় আলোচনা শুরু করবে দুই পক্ষ।

এমন সময়ে নেতানিয়াহুর ওয়াশিংটন সফরকে ইতিবাচক হিসেবে দেখছে না ইরান।

বুধবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘পারমাণবিক কর্মসূচি নিয়ে অতিরিক্ত দাবির কাছে নতিস্বীকার করবে না ইরান।’

অন্যদিকে ট্রাম্প বলেছেন, ‘হয় আমরা চুক্তি করব, নয়তো আগের মতো খুব কঠোর কিছু করতে হবে।’

মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরীর বহর পাঠানোর কথা বিবেচনা করছেন তিনি।

এএফপির প্রতিবেদনে বলা হয়, আগামী ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে যাওয়ার কথা ছিল নেতানিয়াহুর। তবে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার প্রেক্ষাপটে সফর এগিয়ে আনেন তিনি।

Popular

More like this
Related

আরও ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে থেকে দুটি বাংলাদেশি ট্রলার...

দাদাই আমাকে আলজেরিয়ার হয়ে খেলতে উৎসাহিত করেছেন: লুকা জিদান

ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলেছেন, কিন্তু আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে...

ডিএনসিসি প্রশাসক এজাজের বিরুদ্ধে দুর্নীতি-ঘুষের অভিযোগের অনুসন্ধান শুরু

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে...

প্রোটিয়াদের বৈশ্বিক শিরোপা আর ক্রিকেটের উপর রাজনীতির ছায়া

দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গদা উঁচিয়ে অবশেষে তাদের...