সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী

Date:

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আজ সোমবার সকালে বাংলাদেশে তার দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে থিম্পুর উদ্দেশে রওনা দিয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সকাল ৮টার দিকে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি রওনা দেয়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় প্রোটোকল অনুসারে ভুটানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।

তার বাংলাদেশ সফরে দুই দেশ দুটি সমঝোতা স্মারক সই করে – একটি স্বাস্থ্যসেবা এবং আরেকটি ইন্টারনেট সংযোগ সংক্রান্ত।

ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনাসহ একাধিক অনুষ্ঠানেও যোগ দেন।

তার কর্মসূচিতে উপদেষ্টা, গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের সাথে বৈঠকও অন্তর্ভুক্ত ছিল।
 

Popular

More like this
Related

বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনের প্রস্তুতিকালে হামলায় আহত ২

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে...

সাফে কঠিন বাস্তবতা টের পেলেন সানজিদারা

সাফ উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের ট্রফিটি প্রথম দেখেই স্বপ্ন বুনতে...

সাবেক আইজিপি মামুনের আইনজীবীর হাতে মানবতাবিরোধী মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী...

অ্যাডিলেডে হারেও ইতিবাচক দিক খুঁজছেন স্টোকস

অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হারলেও সেই ম্যাচ থেকেই ইতিবাচক...