ঝিনাইদহে বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি

Date:

ঝিনাইদহ সদর উপজেলার একটি বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনা ঘটেছে।

আজ রোববার ভোরে ঘোড়শাল ইউনিয়নের দক্ষিণ শিকারিপুর গ্রামের মৃত অনুপ বসুর ছেলে সজিব কুমার বসুর বাড়িতে ডাকাতির এ ঘটনায় স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সজিব দ্য ডেইলি স্টারকে জানান, ভোর সাড়ে ৪টার দিকে ঘুম ভাঙলে দেখেন তার দিকে বন্দুক তাক করা। চারজন মুখোশধারী লোক ঘরে ঢুকে তাকে ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে আটক করে। এরপর আলমারি ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণ ও ৩ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

ওসি মামুন বলেন, ‘ভুক্তভোগীর পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। তারা অভিযোগ দিলেই তদন্ত করা হবে।’

স্থানীয় নারিকেল বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মো. আব্দুল জলিল বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি।’

Popular

More like this
Related

বগুড়ায় মায়ের ঝুলন্ত লাশ, বিছানায় দুই সন্তানের মরদেহ

বগুড়ার শাজাহানপুরে এক নারী ও তার দুই শিশু সন্তানের...

বিশ্বকাপের আগে আসালঙ্কাকে সরিয়ে শানাকাকে অধিনায়ক করল শ্রীলঙ্কা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে...

বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন...

কামিন্স, লায়নের তোপে অ্যাডিলেডেও নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতে

রেকর্ড লক্ষ্য তাড়ায় শুরুর বিপর্যয়ের পর ইংল্যান্ডকে আশা দেখাচ্ছিলেন...