যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় গাজায় শিশুসহ নিহত ২১

Date:

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান ও ট্যাংক হামলায় অন্তত ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অক্টোবর থেকে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের মধ্যেই আজ বুধবার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।  

স্থানীয় হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী, বুধবার ভোরে গাজা শহরের পূর্বাঞ্চলীয় জাইতুন ও তুফাহ এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে অন্তত ১৪ জন নিহত হন।

আল জাজিরা জানায়, নিহতদের মধ্যে অন্তত দুই শিশু রয়েছে।

হাসপাতালগুলোর বরাতে বিবিসি জানিয়েছে, পূর্বাঞ্চলীয় এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর তাঁবু ও বাড়িতে হামলার পর পাঁচ শিশুসহ ১৩ জনের মরদেহ আল-শিফা হাসপাতালে আনা হয়েছে।

মিডল ইস্ট আই জানিয়েছে, রাতে ফিলিস্তিনিদের গুলিতে তাদের এক কর্মকর্তা গুরুতর আহত হয়। এর প্রতিক্রিয়ায় এসব হামলা চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলের সামরিক বাহিনীর।

তবে সংবাদমাধ্যমটি স্বাধীনভাবে এই দাবি যাচাই করতে পারেনি।

হামাস এ বক্তব্যকে ‘হত্যা ও আগ্রাসন চালিয়ে যাওয়ার অজুহাত’ বলে অভিযোগ করেছে।

হামলার পর ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, রাফাহ ক্রসিং দিয়ে রোগী ও আহতদের যাতায়াতের সুযোগ বাতিল করা হয়েছে।

সীমিত আকারে পুনরায় চালু হওয়া এই ক্রসিং দিয়ে নির্ধারিত সংখ্যার তুলনায় খুব কম রোগীই গাজা ছাড়তে পেরেছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৫২৯ জন নিহত এবং প্রায় ১ হাজার ৫০০ জন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে বলে জানানো হয়েছে।

Popular

More like this
Related

পুরো আইপিএল খেলতে এনওসি পেলেও মাঝে ফিরতে হবে মোস্তাফিজকে

আইপিএলের পুরো আসরে অংশ নেওয়ার জন্য মোস্তাফিজুর রহমানকে অনাপত্তিপত্র...

২৯ নভেম্বর মক ভোটিং করবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৯ নভেম্বর (শনিবার)...

রোনালদোর রেকর্ড ভাঙতে মাত্র দুই গোল দূরে এমবাপে

আরেকটি জোড়া গোল করলেই রিয়াল মাদ্রিদের হয়ে এক ক্যালেন্ডার...

মালয়েশিয়া পাচারকালে টেকনাফ থেকে ২৮ জনকে উদ্ধার

সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজারে টেকনাফ থেকে নারী ও...