ভূমিকম্পে মৃতদের পরিবারকে ২৫ হাজার টাকা দেবে ঢাকা জেলা প্রশাসন

Date:

২১ নভেম্বরের ভূমিকম্পে ম্তদের পরিবারকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন।

ঢাকায় বসবাসকারী বা ঢাকায় এসে এ দুর্ঘটনায় পড়ে প্রাণ হারিয়েছেন, এমন ক্ষেত্রে এ সহায়তার সুযোগ রয়েছে।

গতকাল শুক্রবার রাতে ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্পের ঘটনায় আহত ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। আহত ব্যক্তি চাইলে সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশে এ সহায়তা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাহায্য প্রত্যাশী রোগী/নিজে যোগাযোগে অক্ষম রোগীর ক্ষেত্রে হাসপাতালে তত্ত্বাবধানকারী/অ্যাটেনডেন্ট/নিকটাত্মীয় এক্ষেত্রে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের +৮৮০১৭০০৭১৬৬৭৮ নম্বরে যোগাযোগ করে এ সহায়তা নিটে পারবেন।

ঢাকায় বসবাসকারী বা ঢাকায় এসে এ দুর্ঘটনায় পড়ে ঢাকায় আহত হয়েছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে এ সহায়তা করা সম্ভবপর হবে।

Popular

More like this
Related

৬০ লাখ টাকা পুরস্কার ঘোষণা, তারপরও অনূর্ধ্ব-২১ হকি দলের অধিনায়কের যে আক্ষেপ

সম্প্রতি শেষ হওয়া এফআইএইচ জুনিয়র হকি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের...

মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিল্লাস হোসেন বাবু (৩০) নামে এক...

হংকংয়ে গণমাধ্যম মোগল জিমি লাই-এর ২০ বছরের কারাদণ্ড

হংকং-এর একটি আদালত দেশটির গণমাধ্যম মোগল জিমি লাই-কে ২০...

মুম্বাইয়ে মেসির সঙ্গে শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ

বিশ্বকাপজয়ী, ১০ নম্বর জার্সি গায়ে আইকন ও নিজ নিজ...