বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বৈঠক

Date:

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। 

তিনি আশা করছেন, এই আলোচনা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে। এই বৈঠক বছরের পর বছর অবিশ্বাস ও তিক্ততার পর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমনটি বলা হয়েছে।

চীনে চার দিনের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে স্টারমারকে গ্রেট হল অব দ্য পিপলে স্বাগত জানান শি জিনপিং। তাদের বৈঠক প্রায় ৪০ মিনিট স্থায়ী হওয়ার কথা। এরপর তারা একসঙ্গে মধ্যাহ্নভোজ করবেন। পরে তিনি লি কিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

স্টারমারের মধ্য-বামপন্থী লেবার পার্টির সরকার প্রতিশ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে হিমশিম খাচ্ছে। তাই তিনি চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন, আশা করছেন এতে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি হবে।

২০১৮ সালের পর এই প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী চীন সফর করলেন। সফরটি এমন এক সময়ে হচ্ছে, যখন গ্রিনল্যান্ড দখলের হুমকিসহ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়ে যুক্তরাজ্য ও তাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

কিংস কলেজ লন্ডনের চীন-বিষয়ক অধ্যাপক কেরি ব্রাউন বলেন, তিনি আশা করছেন ব্রিটেন ও চীন একাধিক চুক্তি ঘোষণা করবে, যা দুই দেশের উন্নত সম্পর্কের প্রমাণ দেবে।

ইউরোপীয় ও অন্যান্য পশ্চিমা দেশগুলো ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের অনিশ্চয়তার প্রেক্ষাপটে চীনের সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করছে।

স্টারমারের সফরটি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সফরের পরপরই অনুষ্ঠিত হচ্ছে। কার্নি বাণিজ্য বাধা দূর করতে বেইজিংয়ের সঙ্গে একটি অর্থনৈতিক চুক্তি করেন, যা ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে।

চীনও ব্রিটেনের সঙ্গে সম্পর্ক উন্নত করতে আগ্রহী এবং এটিকে একটি ‘গুরুত্বপূর্ণ সময়’ হিসেবে দেখছে।

Popular

More like this
Related

মহাখালীতে বাসে আগুন

রাজধানীর মহাখালীতে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। আজ শনিবার...

যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় গাজায় শিশুসহ নিহত ২১

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান ও ট্যাংক হামলায়...

হোবার্ট হ্যারিকেন্সের হয়ে নামতে মুখিয়ে রিশাদ

হোবার্ট হ্যারিকেন্সের জার্সি গায়ে চাপিয়ে ছবি তুলেছেন রিশাদ হোসেন।...

ছুটি কাটাতে এসে দিনাজপুরে বাস চাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

দিনাজপুর সদরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত...