ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী

Date:

দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকালে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী উপজেলায়।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,  রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী উপজেলা।

এদিকে মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল নরসিংদী জেলায়। তবে তারা বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

Popular

More like this
Related

বুধবার চট্টগ্রাম বন্দরমুখী সড়ক অবরোধের ঘোষণা

চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে লিজ দেওয়ার...

এপস্টেইনের সঙ্গে জোহরান মামদানির শৈশবের ছবিটি এআই দিয়ে তৈরি

ফেসবুকে জোহরান মামদানির শৈশবের ছবির সঙ্গে জেফরি এপস্টেইনের একটি...

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে কোহলির আরও উন্নতি, টেস্টে ক্যারিয়ার সেরা অবস্থানে স্টার্ক 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে রান বন্যার ফল পেলেন বিরাট...

সাতক্ষীরায় জামায়াতের শোডাউনের মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

সাতক্ষীরায় জামায়াতের শোডাউনের সময় মোটরসাইকেলের ধাক্কায় ফজর আলী (৭৩)...