নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে যাওয়ার অভিযোগে কুমিল্লায় স্কুলশিক্ষার্থী কারাগারে

Date:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী উল্লেখ করে এক স্কুলশিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যোগাযোগ করা হলে আজ বৃহস্পতিবার নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ওই শিক্ষার্থী বর্তমানে হাজতে আছে। তার বাবা ইসাক মিয়া জানিয়েছেন, গত মঙ্গলবার ভোররাত ৩টার দিকে পুলিশ তার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।

‘আমার ছেলে ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আজ থেকে তার বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। অথচ জামিন অথবা কারাগারে পরীক্ষার অনুমতি চেয়েও প্রতিকার পাইনি,’ বলেন ইসাক।

সূত্র জানিয়েছে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করার পর এর প্রতিবাদে মিছিল হয়। সেই মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

ফজলুল হক বলেন, ‘মিছিলে অংশ নেওয়ায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। এখানে কে পরীক্ষার্থী ছিল আমাদের জানা নেই।’

জানতে চাইলে ঢালুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন মজুমদার ডেইলি স্টারকে জানান, ‘ওই কিশোর অষ্টম শ্রেণির একজন নিয়মিত শিক্ষার্থী। আজ থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। আদালতে উপস্থাপনের জন্য ওই শিক্ষার্থীর বাবা স্কুল থেকে প্রত্যায়নপত্র নিয়েছেন।’

এ ব্যাপারে আদালতের পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, ‘আসামি অল্প বয়সী শিক্ষার্থী হলে ম্যাজিস্ট্রেট বিষয়টি বিবেচনা করবেন। তদন্ত পর্যায়ে থাকলে তদন্তকারী কর্মকর্তা বিবেচনা করতে পারেন।’

Popular

More like this
Related

রিশাদের বলে বোল্ড হয়ে অবসরের সিদ্ধান্ত নিয়ে নেন শামসুর

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় দুই দশকের দীর্ঘ ক্যারিয়ার শেষে...

পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার, ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ

সারা দেশে ভূমিকম্প অনুভূত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে...

সরকারবিরোধী বিক্ষোভ নয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের উসকানিতে পরিকল্পিত ‘ক্যু’: খামেনি

ডিসেম্বরের শেষের দিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। শুরুতে...

চোট কাটিয়ে অ্যাডিলেডে ফিরছেন কামিন্স

চোটের কারণে অ্যাশেজের প্রথম দুই টেস্ট পার্থ ও ব্রিসবেনে...