বিশ্বকাপ বাছাইয়ের আগে ডাব্লিউবিসিএলের প্রস্তুতিতে টাইগ্রেসরা

Date:

আসন্ন উইমেন্স বাংলাদেশ ক্রিকেট লিগ (ডাব্লিউবিসিএল) সামনে রেখে বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী ফিটনেস ক্যাম্প শুরু করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। আগামী ১৫ ডিসেম্বর রাজশাহীতে শুরু হবে চার দলের এই লিগ, যা এ বছর অনুষ্ঠিত হচ্ছে টি–টোয়েন্টি ফরম্যাটে।

ক্যাম্পের প্রথম দিনই নজর কেড়েছেন তরুণ অলরাউন্ডার স্বর্ণা আক্তার। সবচেয়ে দ্রুত দৌড়বিদ হিসেবে দিনটি শেষ করার পাশাপাশি প্লাইওমেট্রিক ড্রিলে তার তেজীয়ান উপস্থিতি সবার দৃষ্টি কাড়ে।

এই সময়টিতে ভারত সফরে দুটি হোয়াইট-বল সিরিজ খেলার কথা ছিল টাইগ্রেসদের। তবে বিসিসিআই সফর স্থগিত করায় বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিতে ঘাটতি না রাখতে বিসিবি আয়োজন করেছে ডাব্লিউবিসিএল।

গতবার তিন দিনের ফরম্যাট শেষে এবার প্রথমবারের মতো টি–টোয়েন্টি সংস্করণে হবে টুর্নামেন্টটি, যা জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে গুরুত্বপূর্ণ ম্যাচ অনুশীলনের সুযোগ দেবে খেলোয়াড়দের।

স্বর্ণা বলেন, ‘বিশ্বকাপের আগে আমাদের ফিটনেস ক্যাম্প আজ থেকে শুরু হলো। সাত দিন চলবে। এরপর ১২ তারিখে রিপোর্ট করব, আর ১৫ তারিখ থেকে শুরু হবে বিইসিএল।’

জানা গেছে, উইমেন্স ন্যাশনাল ক্রিকেট লিগে (ডব্লিউএনসিএল) না খেলা মারুফা আক্তার, নাহিদা আক্তার এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও ডাব্লিউবিসিএলে অংশ নেবেন। ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের আসর।

Popular

More like this
Related

হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে তামিমের নেতৃত্বেই যুব এশিয়া কাপে বাংলাদেশ

২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য সোমবার ১৫ সদস্যের দল...

ভূমিকম্পে আরমানিটোলায় ভবনের রেলিং ভেঙে নিহত ৩

রাজধানীর আরমানিটোলা এলাকায় ভূমিকম্পে একটি ভবনের ছাদের রেলিং ভেঙে...

কানাডার মার্ক কার্নির চোখে ‘অনিশ্চিত’ বিশ্বব্যবস্থা

বক্তব্যের শুরুতেই সততার প্রসঙ্গ টানলেন তিনি। জানালেন—সততার জোর বদলে...

রোকেয়া পদক পেয়ে উচ্ছ্বসিত ঋতুপর্ণা

এ বছরের মর্যাদাপূর্ণ রোকেয়া পদক বিজয়ীদের মধ্যে ঋতুপর্ণা চাকমার...