বিজয় দিবসে এবারও কুচকাওয়াজ হবে না

Date:

মহান বিজয় দিবসে এবারও কুচকাওয়াজ হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজয় দিবসের নিরাপত্তা-সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পরে রাজনৈতিক কিছুটা অস্থিরতা সৃষ্টি হয়েছে, এর পরিপ্রেক্ষিতে বিজয় দিবসকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার আশঙ্কা বা অন্য কোনো সমস্যা আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রায় দেওয়ার পরে কোনো রকমের অস্থিরতা সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোনো রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই।’

কোন কর্মসূচিতে কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি জানিয়ে তিনি আরও বলেন, ‘কর্মসূচি আগেও যেভাবে হয়েছে, এখনো একইভাবে হবে। বরং আগের থেকে আরও বেশি হবে। শুধু গতবারও আমাদের প্যারেড হয় নাই, এবারও আমাদের প্যারেড হচ্ছে না।’

গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে তুলে নেওযা ঠিক না কিন্তু গতকাল একজন সাংবাদিককে ডিবি পরিচয়ে রাত ১২টার পর বাসা থেকে তুলে নেওয়া হয়েছে, পরে সকালে ছেড়ে দেওয়া হয়েছে—এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘যেহেতু এই জিনিসটা আপনার কাছে আমি প্রথম শুনলাম, ইনভেস্টিগেন করার পর হয়তো আমি জানতে পারবো।’

এটা অপরাধ হয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমকর্মীদের বলেন, ‘এটা আমি আগে দেখব।’

Popular

More like this
Related

‘ক্রিকেট ক্যারিয়ারের অংশ প্রায় শেষ, রাজনীতির অংশ এখনও বাকি’

কখনো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, কখনো আবুধাবি টি-টেন, কদিন পর...

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০

ভূমিকম্পে সারা দেশে এখন পর্যন্ত দুই শিশুসহ ১০ জনের...

যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক

মধ্যপ্রাচ্যে রণতরী মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার...

টি-টোয়েন্টি সিরিজের জন্য ফিট শুবমান-পান্ডিয়া

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মঙ্গলবার শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের...