শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে ভারতের বিবৃতি, নেই প্রত্যর্পণের উল্লেখ

Date:

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ভারত ‘লক্ষ্য’ করেছে এবং এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে।

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই ঐতিহাসিক রায় ঘোষণার কয়েক ঘণ্টা পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করে।

এতে বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশের “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল” ঘোষিত রায় ভারত লক্ষ্য করেছে।’

এতে আরও বলা হয়, ‘ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতাসহ সামগ্রিক কল্যাণের প্রতি অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য অর্জনে আমরা সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব।’

বাংলাদেশ গত বছরের ডিসেম্বরেই হাসিনাকে প্রত্যর্পণে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে।

এ ছাড়া, আজ রায় ঘোষণার পরও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

কিন্তু, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আজকের বিবৃতিতে এ বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

Popular

More like this
Related

লালমনিরহাটে ‘গায়েবি মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় 'গায়েবি মামলা' দেওয়ার অভিযোগ করে তা...

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের দ্বিতীয় দফা বৈঠক শেষ 

ইউক্রেন সংকট নিরসনে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দুই...

রেফারি বডিক্যাম ও দ্রুত অফসাইড প্রযুক্তি আনতে চায় ফিফা

২০২৬ বিশ্বকাপে নতুন রেফারিং প্রযুক্তি ও আরও কঠোর সময়নিয়ন্ত্রণ...

ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার কারাগারে

গান পরিবেশনকালে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় বাউল শিল্পী...