ইরানি জাতিকে দেশদ্রোহীদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে: খামেনি

Date:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির ধর্মীয় শাসনের বিরুদ্ধে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে আজ শনিবার এক ভাষণে খামেনি বলেন, ‘আমরা দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাই না, কিন্তু আমরা অভ্যন্তরীণ অপরাধীদের ছাড় দেবো না। আর তাদের চেয়েও খারাপ আন্তর্জাতিক অপরাধীদেরও ছাড় দেওয়া হবে না।’

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বিক্ষোভের প্রেক্ষাপটে নিরাপত্তা বাহিনীর অভিযানের পর এই বক্তব্য দেন খামেনি।

খামেনি আরও বলেন, ‘ইরানি জাতিকে অবশ্যই দেশদ্রোহীদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে, যেমনটি তারা আগেও করেছে।’

আল খামেনি ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানির জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করে বলেছেন, ‘এটি যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র। তারা চায় ইরানকে গিলে খেতে। সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে অবদমিত করে রাখতে।’

ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগের মধ্যেই সর্বোচ্চ নেতার এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলে জানিয়েছে এএফপি।

এদিকে বার্তাসংস্থা রয়টার্স শনিবার মানবাধিকারকর্মীদের বরাতে জানিয়েছে, ইরানের দেশব্যাপী বিক্ষোভে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। 

আট দিনে বন্ধ রাখার পর ইরানে ইন্টারনেট কার্যক্রমে খুব সামান্য লক্ষ্য করা গেছে বলেও জানিয়েছে রয়টার্স।

Popular

More like this
Related

লালমনিরহাটে ‘গায়েবি মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় 'গায়েবি মামলা' দেওয়ার অভিযোগ করে তা...

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের দ্বিতীয় দফা বৈঠক শেষ 

ইউক্রেন সংকট নিরসনে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দুই...

রেফারি বডিক্যাম ও দ্রুত অফসাইড প্রযুক্তি আনতে চায় ফিফা

২০২৬ বিশ্বকাপে নতুন রেফারিং প্রযুক্তি ও আরও কঠোর সময়নিয়ন্ত্রণ...

ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার কারাগারে

গান পরিবেশনকালে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় বাউল শিল্পী...