নারী বিপিএল আয়োজনের ঘোষণা বিসিবি সভাপতির

Date:

খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (উইমেন্স বিপিএল) শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নিলাম শুরু আগে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে রোববার বিকেলে বিপিএলের দ্বাদশ খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়। তবে শুরুতে স্বাগত বক্তব্য দেওয়ার সময় মেয়েদের বিপিএল আয়োজনের ঘোষণা দেন বিসিবি সভাপতি।

উদ্বোধনী বক্তব্যে বুলবুল বলেন, ‘আমি ঘোষণা দিতে চাই যে, আমরা খুব শিগগিরই নারী বিপিএল শুরু করছি। আপনারা যদি নিজেদের পুরুষ দলের পাশাপাশি নারীদের দল রাখতে চান, তাহলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে।’

তার এই বক্তব্যে দেশের নারী ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি লিগ ব্যবস্থায় নতুন সম্ভাবনা উন্মোচনের ইঙ্গিত পাওয়া যায়।

এর আগে চলতি বছরের শুরুতে বিপিএল একাদশ আয়োজনে একই পরিকল্পনার কথা জানানো হলেও সেটি বাস্তবায়ন হয়নি। তবে নতুন করে বুলবুলের ঘোষণা নারী ক্রিকেটের উন্নয়নে বিসিবির অঙ্গীকারকে আরও দৃঢ় করল বলেই মনে করা হচ্ছে।

Popular

More like this
Related

ঝিনাইদহে সনদ জালিয়াতি মামলায় সাবেক প্রধান শিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

ঝিনাইদহে সনদ জালিয়াতির অভিযোগে একটি স্কুলের সাবেক প্রধান শিক্ষককে...

ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ সৌদি আরব-তুরস্কসহ ৭ দেশ

সৌদি আরব, তুরস্ক ও মিসরসহ সাতটি দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...

‘আরও খেলে ম্লান হতে চাইনি’, আইপিএল থেকে অবসর প্রসঙ্গে রাসেল

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও আন্দ্রে রাসেলের নামটা একে...

‘খোয়াই নদী এখন হবিগঞ্জের সবচেয়ে বড় ডাস্টবিন’

নদীকে কেন্দ্র করে যে জীবন ব্যবস্থা, সভ্যতার কথা বলা...