চট্টগ্রামে বাস, ভূমি অফিসের সাইনবোর্ডে আগুন

Date:

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার রাতে এ ঘটনা ঘটে।

পতেঙ্গা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, পতেঙ্গা থানার জিএম গেট এলাকার সামনে পার্ক করা একটি বাসে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।

আগুনে পুরো বাসটি পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলেও জানান তিনি।

এদিকে আজ ভোরে কোতোয়ালি থানার লাভ লেন এলাকায় মেট্রোপলিটন সদর সার্কেল ভূমি অফিসের সাইনবোর্ডে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের এডিসি (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ দ্য ডেইলি স্টারকে বলেন, মুখোশধারী দুর্বৃত্তরা সীমানা প্রাচীর টপকে অফিস ভবনের বাইরে সদর সার্কেল ভূমি অফিসের সাইনবোর্ড পুড়িয়ে দেয় এবং তারপর পালিয়ে যায়। 

তিনি বলেন, আমাদের নিরাপত্তাকর্মীরা সেই সময় ভেতরে ছিলেন। তবে নাশকতামূলক কর্মকাণ্ডের পর বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

Popular

More like this
Related

টিকিট বিক্রি থেকে ৪ কোটি টাকা আয় বাফুফের

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের তিনটি হোম ম্যাচে টিকিট...

‘চামচা পুঁজিবাদ’ ভেঙে সংস্কার করতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

'ব্যবসায়ী, আমলা ও রাজনীতিবিদদের সমন্বয়ে অতীতে দেশে একটি গোষ্ঠীতন্ত্র...

শ্যাম্পেনের ওপর ২০০% শুল্কের হুমকি দিলেন ট্রাম্প

সম্প্রতি ইসরায়েল-হামাসের যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে...

মার্করাম-ব্রেভিস ঝড়ে এবার বৃথা গেল কোহলির সেঞ্চুরি

প্রথম ম্যাচের মত এদিনও সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। সেঞ্চুরি...