আর্সেনালের বিপক্ষে বর্ণবাদী আচরণে জরিমানা অ্যাতলেতিকোর

Date:

আর্সেনালের বিপক্ষে গত মাসে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগ ম্যাচে সমর্থকদের বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের দায়ে অ্যাতলেতিকো মাদ্রিদকে ৩০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। পাশাপাশি ক্লাবটির সমর্থকদের জন্য এক ম্যাচের অ্যাওয়ে ব্যান স্থগিতাদেশসহ সতর্কতা জারি করা হয়েছে।

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অ্যাতলেতিকো ৪–০ গোলে হারার সেই ম্যাচে কিছু সমর্থকের বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠে। তদন্ত শেষে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা শাস্তির সিদ্ধান্ত জানায়। এছাড়া ম্যাচ চলাকালীন দর্শকসারিতে কিছু সমর্থক মাঠে বস্তু নিক্ষেপ করায় ক্লাবকে আরও ১০ হাজার ইউরো অতিরিক্ত জরিমানাও করা হয়েছে।

সমর্থকদের অ্যাওয়ে ম্যাচে টিকিট বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। এই সময়ে আবারও এমন ঘটনা ঘটলে সরাসরি শাস্তি কার্যকর হবে বলে জানিয়েছে উয়েফা।

ডিসেম্বর ১০ তারিখে ডাচ ক্লাব পিএসভি আইন্দোহোভেনের মাঠে ফিরবে অ্যাতলেতিকো। পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তারা তালিকার ১২তম স্থানে রয়েছে।

Popular

More like this
Related

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন

প্রথম দুই ম্যাচে একটি করে জিতেছে দুই দলই। ফলে...

মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

মাগুরার মহম্মদপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন লাগার ঘটনা...

ইরানে ইন্টারনেট চালুর ইঙ্গিত, রাষ্ট্রীয় টিভি হ্যাক

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের জেরে বন্ধ থাকা ইন্টারনেট সেবা শিগগির...

৫ ক্যাচ নিয়ে রেকর্ড বইয়ে তানজিদ

আয়ারল্যান্ডের প্রথম ৫ উইকেট পর্যন্ত কোন ক্যাচ হাতে জমেনি...