গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

Date:

জানমালের ঝুঁকি তৈরি হয় এমনভাবে কেউ যদি গাড়িতে আগুন দিতে বা ককটেল নিক্ষেপ করতে উদ্যত হয়, তাহলে পুলিশকে গুলি চালাতে নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী।

আজ রোববার দুপুরে ওয়্যারলেস বার্তার মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার নিজেই।

আজ সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি এমন নির্দেশই দিয়েছি। কেউ যদি বাসে আগুন দেয় বা ককটেল ছোড়ে এবং পুলিশকে আক্রমণ করে, তাহলে তারা কি চুপচাপ বসে থাকবে?’

এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার একই ধরনের নির্দেশনা দেওয়ার পাঁচদিন পর ডিএমপি কমিশনার এই নির্দেশ দিলেন।

Popular

More like this
Related

সারা দেশে নির্বাচনী জনসচেতনতা ক্যাম্পেইন করবে সরকার, খরচ প্রায় ২৫ কোটি

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে উৎসবমুখর...

গাজা শান্তি পর্ষদের সদস্য হতে লাগবে বিলিয়ন ডলার, ব্লুমবার্গের প্রতিবেদন 

গাজা পুনর্গঠন ও স্থিতিশীলতা নিশ্চিতে গঠিত গাজা শান্তি পর্ষদের...

লড়াই করেও আজারবাইজানের কাছে হারল বাংলাদেশ

ইনফিনিক্স ত্রিদেশীয় নারী ফুটবল টুর্নামেন্টের শেষ ম্যাচে বাংলাদেশ জাতীয়...

সাড়ে ৬ লাখ টন চাল-গম আমদানি করবে সরকার

চাল ও গমের দাম ওঠানামা ঠেকাতে এবং জাতীয় খাদ্য...