আপনারা অনেকে ভাবেন আমি দলে থাকার মতন না: হৃদয়

Date:

আয়ারল্যান্ডের মতন র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এমন দিনে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়। ম্যাচের ফল যেমনই হোক, ব্যাটে যেহেতু রান পেয়েছেন হৃদয়ের মুখ থেকে বেরিয়ে এলো ঝাঁজালো খোঁচা। যেখানে সমালোচনাকারীদের দিকে থাকল ইঙ্গিত।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে হেরে সিরিজে শুরুতেই পিছিয়ে লিটন দাসের দল। হারের চেয়েও হারের ধরণ এদিন ছিলো পীড়াদায়ক। ১৮২ রানের লক্ষ্যে ম্যাচের কোন ধাপেই জেতার পরিস্থিতি তৈরি করতে পারেনি স্বাগতিক দল।

হৃদয় ৫০ বলে অপরাজিত ৮২ রান করলেও তাতে প্রতিপক্ষের কিছু আসে যায়নি। ৭৪ রানে ৮ উইকেট পড়ার পর নিশ্চিত বড় হারের অবস্থা থেকে দলকে ১৪২ পর্যন্ত নিয়ে যেতে পেরেছেন টেল এন্ডারদের সঙ্গে জুটি গড়ে। ম্যাচের ফল অনুমিত হয়ে পড়ার পর এসেছে তার বেশিরভাগ রান।

তবে এমন ম্যাচ শেষেও খুব একটা হতাশ নন হৃদয়। এমন একটা ম্যাচের পর ব্যাখ্যা দিতে আসা কঠিন কিনা জানতে চাইলে শুরুতেই বলেন, ‘আমার কাছে তো কঠিন না।’

ঘরোয়া ক্রিকেটে উপরে ব্যাট করে বড় ইনিংস খেলার নজির আছে তার। আন্তর্জাতিক ক্রিকেটেও উপরে ব্যাট করতে চান কিনা এমন এক প্রশ্নে বলেন, ‘আমার কাছে তো এরকম মনে হয়নি। কারণ ক্রিকেট খেলা তো শুধু আমার একার খেলা না। আমি বিপিএলে উপরে ব্যাটিং করে এখানে জাতীয় দলে মিডলে খেলছি। দেখেন যেহেতু এটা দলীয় খেলা, উপরে তো এই মুহূর্তে খেলার মতো আসলে কোনো জায়গা নেই। এবং আপনারাও অনেকে হয়তোবা ভাবেন আমি দলে থাকার মতো না। তো ভাই, আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি।’

গত এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচ পর্যন্ত হৃদয়ের টানা ব্যর্থতা ছিলো সমালোচনার তুঙ্গে। সুপার এইটে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে পান রান, এরপর আবার রান খরা। কয়েক ম্যাচ পর আয়ারল্যান্ডের বিপক্ষে রান পেলেও সেটা দলের কাজে আসেনি। তবে ডানহাতি এই ব্যাটার মনে করেন, সব কিছু ঠিকঠাকই চলছে।

Popular

More like this
Related

শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে ভারতের বিবৃতি, নেই প্রত্যর্পণের উল্লেখ

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপ: ট্রাম্প

যেসব দেশ গ্রিনল্যান্ড দখলে নেওয়ার পরিকল্পনার সঙ্গে একমত হবে...

শীর্ষস্থান হারিয়ে রেফারির সিদ্ধান্তে ক্ষোভ ঝাড়লেন রিয়াল কোচ

জিরোনার মাঠে রিয়াল মাদ্রিদ অমূল্য দুই পয়েন্ট হারানোয় লা...

বিদেশি প্রতিষ্ঠানের হাতে চট্টগ্রাম বন্দর ইজারার খবরে হেফাজতে ইসলামের উদ্বেগ

চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হতে পারে, এমন...