ইরানের ৩১ প্রদেশেই বিক্ষোভ, নিহত বেড়ে ৬৫

Date:

ইন্টারনেট বন্ধের মধ্যেই ইরানজুড়ে চলমান বিক্ষোভ আজ শনিবার ১৪তম দিনে গড়িয়েছে। 

এতে এখন পর্যন্ত ৬৫ জন নিহত ও ২ হাজার ৩১১ জন গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।

তারা বলছে, ইরানের ৩১টি প্রদেশের ১৮০টি শহরের ৫১২টি স্থানে বিক্ষোভ তীব্র হয়েছে।

তথ্যপ্রবাহের ওপর কঠোর নিয়ন্ত্রণ সত্ত্বেও এইচআরএএনএ জানিয়েছে, গতরাতেও সমাবেশ অব্যাহত ছিল, নিরাপত্তা বাহিনীর দমন–পীড়ন আরও জোরদার হয়েছে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিচারিক হুমকি বৃদ্ধি পেয়েছে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি এক চিকিৎসকের বরাত দিয়ে টাইম ডটকম বলছে, রাজধানী তেহরানের মাত্র ৬টি হাসপাতালেই অন্তত ২১৭ জন বিক্ষোভকারীর মৃত্যু নথিভুক্ত হয়েছে—যাদের বেশিরভাগই তাজা গুলিতে নিহত।

ওই চিকিৎসক জানান, গতকাল কর্তৃপক্ষ হাসপাতাল থেকে মরদেহগুলো সরিয়ে নেয়। 

তার দাবি, নিহতদের বেশিরভাগই ছিলেন তরুণ, যাদের মধ্যে কয়েকজন উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে নিহত হন। সেখানে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে মেশিনগানের গুলি বর্ষণ করলে তারা ‘ঘটনাস্থলেই’ মারা যান।

অধিকারকর্মীরা জানিয়েছেন, সেসময় অন্তত ৩০ জনকে গুলি করা হয়েছিল।

ইরানের রাষ্ট্রীয় টিভিতে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ছবি-ভিডিও দেখানো হচ্ছে, আর আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, রাতের মধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

এমন পরিস্থিতিতে ইরানে সামরিক হামলার নির্দেশ দিতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল তিনি বলেন, ‘ইরান বড় বিপদে আছে। আমার কাছে মনে হচ্ছে, মানুষ এমন কিছু শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে, যা কয়েক সপ্তাহ আগেও কেউ কল্পনা করেনি।’

এরপর রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ মোকাবিলায় ‘ঐক্যবদ্ধ থাকার’ আহ্বান জানান।

খামেনি বিক্ষোভের বিষয়ে সতর্ক করেন। ইরান সরকার এই বিক্ষোভকে মূলত যুক্তরাষ্ট্রসহ বিদেশি শত্রুদের ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন করছে। খামেনি হুঁশিয়ারি দেন যে, অস্থিরতা দমন করা হবে।

 

Popular

More like this
Related

ইরানে হত্যা বন্ধের আশ্বাস পেয়েছি, বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশ্বাস পেয়েছেন, ইরানে...

ম্যাচ জিতিয়ে একাদশে নিয়মিত না থাকা নিয়ে শেখ মেহেদীর অসন্তোষ

জশ লিটলের বলটা এক্সট্রা কাভার দিয়ে সীমানা ছাড়া করে...

হাসিনার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে...

নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে।...