ধাওয়ার পর এবার রুশ তেলবাহী জাহাজটি আটক করল যুক্তরাষ্ট্র

Date:

উত্তর আটলান্টিক মহাসাগরে এক সপ্তাহ ধরে ধাওয়া দেওয়ার পর এবার রাশিয়ান তেলবাহী জাহাজ ‘ম্যারিনেরা’কে আটক করে মার্কিন সেনাবাহিনী।

মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ড আজ বুধবার রুশ জাহাজটিকে আটক করে বলে আল জাজিরা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন অভিযানের সময় কাছাকাছি এলাকায় রাশিয়ান সাবমেরিন ছিল।

মার্কিন বাহিনী বলছে, ‘নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে’ তেলের ট্যাংকারটি আটক করা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, ‘পৃথিবীর যেকোনো স্থানে ভেনেজুয়েলার তেল পরিবহন সম্পূর্ণ অবৈধ।’

মার্কিন কর্মকর্তাদের দাবি, ‘ম্যারিনার’ জাহাজটি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ভেনেজুয়েলা, রাশিয়া ও ইরানে তেল পরিবহন করে আসছিল।

‌রাশিয়ান সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, মার্কিন সেনারা হেলিকপ্টার থেকে ‘ম্যারিনারা’য় নামেন।

এর আগে, জাহাজটিকে পাহারা দিতে একটি সাবমেরিনসহ নৌযান মোতায়েন করে রাশিয়া।

বিবিসির তথ্য অনুযায়ী, আগে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বহন করলেও জাহাজটি খালি ছিল।

গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় প্রবেশ করা তেলবাহী ট্যাংকারগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেন।

Popular

More like this
Related

ভিসা বিতর্কে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ড্র বর্জন করল ইরান

প্রতিনিধি দলের বেশ কয়েকজন সদস্যকে ভিসা দিতে অস্বীকার করেছে...

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একই...

ইরানে বিক্ষোভে নিহত ২ হাজার, দাবি সরকারি কর্মকর্তার

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় দুই...

দুই টেক্টর ভাইয়ের ব্যাটে আয়ারল্যান্ডের লড়াইয়ের পুঁজি

ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে আগে ব্যাট করতে...