মার্কিন অভিযানে মাদুরোর নিরাপত্তায় থাকা ৩২ কিউবান নিহত

Date:

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের চালানো অভিযানে ৩২ জন কিউবান নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কিউবা সরকার। 

আজ সোমবার সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিহতরা কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন। এ ঘটনায় কিউবায় দুই দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলার অনুরোধে মাদুরো ও তার স্ত্রীকে নিরাপত্তা দেওয়ার দায়িত্বে ছিলেন নিহতরা। তীব্র প্রতিরোধের পর সরাসরি সংঘর্ষ বা স্থাপনায় চালানো বোমা হামলায় তারা নিহত হন।

ভেনেজুয়েলায় অভিযানে মোট নিহতের সংখ্যা দেশটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও নিউইয়র্ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে নিহতের সংখ্যা অন্তত ৮০ বলে জানিয়েছে। 

এ ঘটনার পর কিউবাকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘কিউবার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই, কারণ দেশটি পতনের পথে রয়েছে।’

Popular

More like this
Related

জলবায়ু অর্থায়ন কোনো দরকষাকষির বিষয় নয়, টিকে থাকার প্রশ্ন: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমাদের জন্য...

আমেরিকান হতে চায় না গ্রিনল্যান্ডবাসী, ৫ রাজনৈতিক দলের বিবৃতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়ার পর...

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন, কোথায়

মুম্বাইতে এক জমকালো আয়োজনে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাস আগুনে...